সেলিম উদ্দীন,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে অপহরণ মামলার পলাতক আসামী কাসেম উদ্দীন মানিক (৫৫) কে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
২২ আগস্ট রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাসেম উদ্দীন মানিক ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়া খালী সিকদার পাড়া এলাকার মৃত হাজী গোলাম আকবরের ছেলে এবং ঈদগাঁও বাজারের ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, কাসেম উদ্দীন মানিকের বিরুদ্ধে একটি জি.আর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল৷
এ দিন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নির্দেশে এসআই কামাল উদ্দিনসহ একদল ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

