নিউজটি শেয়ার করুন

ঈদগাঁওতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি: করোনার থাবায় ঈদগাঁওতে আরও এক পরিচিত মুখের মৃত্যু হয়েছে। তিনি ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার মরহুম ওয়াজেদ মিয়ার ২য় ছেলে হামিদুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবত কক্সবাজার শহরের পৌরসভার সাহিত্যিকা পল্লীতে সপরিবারে বসবাস করে আসছেন।

সোমবার (২ আগষ্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাগিনা আবছার কামাল।

এদিকে কোরবানি ঈদের পর থেকে ঈদগাঁও উপজেলায় করোনা শনাক্তের হার ক্রমশ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর হারও বেড়ে যাওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। তবে সংশ্লিষ্ট প্রশাসন চলমান কঠোর লকডাউন কার্যকরে মাঠে না থাকায় গ্রামের অসচেতন জনসাধারণ স্বাস্থ্যবিধি অমান্য করে ঈদগাঁও’র বৃহত্তর বাজারসহ গ্রাম মহল্লায় রাতদিন জনসমাগম করে চলেছেন।

এতে উপজেলাজুড়ে দিন দিন করোনা রোগির সংখ্যা উর্ধমুখি হচ্ছে। ঈদগাঁও উপজেলার সচেতন জনগণের দাবি, প্রশাসন লকডাউন কার্যকরে কঠোর পদক্ষেপ না নিলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here