সেলিম উদ্দীন, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নসহ পাশ্ববর্তী খুটাখালী, ঈদগড় ও রশিদনগরের জন্য করোনাকালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক।
হটলাইনে ফোন করলেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের কর্মী। ফোন ফেলেই প্রতিটি ইউনিয়নের কো-অর্ডিনেটরা এলাকায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবেন। অক্সিজেন সেবার পাশাপাশি তারা প্রি-হসপিটাল সার্ভিস দিয়ে থাকেন। মুমূর্ষ রোগীদেরকে হাসপাতালে পৌঁছার আগ পর্যন্ত হাসপাতাল পূর্ব সেবা দিয়ে মুমূর্ষ রোগীদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপালাতে পাঠানোর ব্যবস্থা করেন বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক সাহাব উদ্দিন।
করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যুবরণও করছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগীর স্বজনরা যদি বুঝতে পারেন তবে কল করুন ঈদগাঁও অক্সিজেন ব্যাংক সেবা প্রদানের হট লাইনে। ফোন করলেই দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আপনার বাড়িতে। এই কাজে ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের কর্মীরা দিনরাত সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
এ উদ্যোগের বিষয়ে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক সমন্বয়ক সাহাব উদ্দিন বলেন, আমরা করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে সেবার হাত বাড়িয়েছি। এই মহামারীর শুরুতেই আমরা এলাকার অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা করে আসছি। এক সময় টাকা দিয়েও এই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। তাই আমরা সেই অতিব জরুরি স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে এসেছি। শুধু হট লাইলে কল করলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেনের প্রয়োজনে যে কোন সময় আপনার পাশে আছে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক।
জরুরী হট লাইন- 01818-99 89 95 01815-09 75 02 01818-125400 01812426646 01890501720








