নিউজটি শেয়ার করুন

ঈদগাঁও থানা প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে প্রশাসনিকভাবে “ঈদগাঁও থানা” র যাত্রা শুরুর সাথে সাথেই থানাধীন সংবাদকর্মীদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করতে “ঈদগাঁও থানা” প্রেস ক্লাব এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে তারিকুল হাসান তারেক (দৈনিক কক্সবাজার) সভাপতি ও মোঃ মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত) সাধারণ সম্পাদক এবং এইচ এন আলম অর্থ সম্পাদক (দৈনিক হিমছড়ি) নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে ২৪ জানুয়ারী রবিবার সন্ধ্যায় বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

নব নির্বাচিত অন্য কর্মকর্তারা হল সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিন (দৈনিক সমুদ্রকন্ঠ), নুরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার ৭১), সহ-সম্পাদক আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশ বিদেশ ও সিপ্লাস টিভি), তথ্য,প্রকাশনা ও দপ্তর সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক আমাদের কক্সবাজার), নির্বাহী সদস্য কাফি আনোয়ার(দৈনিক বাঁকখালী),বিআর হাশেমী বদরু (দৈনিক আমাদের কক্সবাজার), নাছির উদ্দিন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার) ও আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ ও সাঙ্গু)।

আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।