কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা গ্রামের যাতায়াতের একমাত্র সড়কটি বন্যার পানিতে ধসে পড়েছে। যার কারণে ঐ এলাকার ১০ গ্রামের বাসিন্দা চরম দূর্ভোগে পড়েছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার করা হয়নি। এমনকি নদীর পাশে টেকসই বেড়িবাঁধ না থাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।
সম্প্রতি ভারি বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলে সড়কটি সম্পুর্ণ ধসে বিলীন হয়ে পড়েছে। এতে করে পূর্ব ভোমরিয়াঘোনা ও মধ্য ভোমরিয়াঘোনার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চরম বিপাকে পড়েছে দুগ্রামের পাঁচ হাজার মানুষ।
স্থানীয় কলেজ শিক্ষর্থী নূরুল আবছার জানান, দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে ধসে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি। চলাচলে বিকল্প ব্যবস্থা না থাকায় যোগাযোগ একেবারেই বন্ধ রয়েছে।
ঈদগাঁও ইউপি চেয়ারম্যার ছৈয়দ আলম জানান. ঐ সড়কের বিষয়ে ঊর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি। আশাকরি টেকসই বেড়িবাঁধ দিয়ে সড়কটি সংস্কার করা হবে।








