সেলিম উদ্দীন,কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ- চৌফলদন্ডীতে ইজিবাইকের চাকায় উড়না পেছিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(২২ আগষ্ট) সন্ধ্যায় ঈদগাঁহ-চৌফলদন্ডী সড়কের কালু ফকির পাড়া মসজিদের অদুরেই এ ঘটনা ঘটে।
নিহত নারী পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের মৃত ফোরকান আহমদের স্ত্রী শাকেরা বেগম( ৫৫) বলে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা যায়, সদরের জালালাবাদ বাহারছড়া এলাকার মৃত ফোরকান আহমদের স্ত্রী শাকেরা বেগম ঘটনার দিন বোনদের সাথে পারিবারিক কাজে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে ঈদগাঁহ-চৌফলদন্ডী- খুরুস্কুল সড়ক দিয়ে বর্নিত স্থানে পৌঁছলে টমটমের চাকায় গলায় থাকা উড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে পড়ে যায়। সাথে থাকা স্বজনরা ঈদগাঁহ বাজারস্থ প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
নিহতের জামাতা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








