সেলিম উদ্দীন,কক্সবাজার: সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে কক্সবাজার সদরের ঈদগাঁহতে এক দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এই দণ্ড প্রদান করেন।
একইদিন সদরের ভারুয়াখালী, ফকিরের কবর বাজার, শহরের বাহারছড়ায় সতর্কতামূলক প্রচারণা ও অভিযান চালানো হয়। তবে কাউকে জরিমানা করা হয় নি।
মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে সতর্কতামূলক প্রচারণার পরও অনেকে দোকানপাট খোলা রাখছে। অনর্থক ঘোরাফেরা ও আড্ডা দিচ্ছে। জনগণকে আরো বেশি সতর্ক করতে অভিযান পরিচালনার পরিচালনা করা হচ্ছে। প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।








