নিউজটি শেয়ার করুন

ঈদগাঁহতে পালিয়ে আসা ৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

কক্সবাজার প্রতিনিধি: উখিয়া রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে কক্সবাজারের ঈদগাঁহ পুলিশ। শনিবার ২ মে সকালে ঈদগাঁহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ এলাকা থেকে তাদেরকে আটক করে ফেরত পাঠানো হয়।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই শেখ ফরিদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা শিবিরে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই শেখ ফরিদ।