Site icon CPLUSBD.COM

ঈদগাঁহতে বেশী দামে পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এবং অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঈদগাঁহ বাজারে এ অভিযান চালানো হয়। এসময় ঈদগাঁহ বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালিত হয়। এছাড়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে আনসার বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।