নিউজটি শেয়ার করুন

ঈদগাঁহতে মাদরাসা ছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি: নিখোঁজের ৬ দিন পরও সন্ধান মেলেনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ জালালাবাদ ইউনিয়নের মাইজপাড়া জুমবাড়ি হাফেজখানা ও এতিমখানার ছাত্র মোহাম্মদ ফাহিম (১৩)।
এ ঘটনায় নিখোঁজ ফাহিমের মা ফরিদা বেগম বাদী হয়ে (১৬ আগস্ট) কক্সবাজার মডেল থানায় একটি জিডি দায়ের করেন। যার নং ৭৩০/২০।
থানায় দায়ের করা ডাইরিতে তিনি উল্লেখ করেন, গত ১১ আগস্ট মঙ্গলবার নাস্তা খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফাহিম।
কিন্তু পরে আমরা জানতে পারি, সে মাদ্রাসায় যায়নি। এরপরই পরিবারের নিকট আত্মীয়, স্বজন এবং মাদ্রাসার শিক্ষকরা একযোগে সম্ভাব্য সব জায়গায় খবর নিয়েও কোন খোঁজ মেলেনি।
নিখোঁজ ফাহিম কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও ফরিদা বেগমের ছেলে।
তার গায়ে সুরমা রঙের হাফ গেঞ্জি, পরনে সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিলো। তার গায়ের রং শ্যামলা।
যদি কোন ব্যক্তি ফাহিমের সন্ধান পেয়ে থাকেন তাহলে কক্সবাজার মডেল থানা বা পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মা ফরিদা বেগম।