কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাঁহতে সড়ক র্দুঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছ।
রবিবার ১১ অক্টোবর ভোর ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁহ ইসলামাবাদ হাসেরিদঘী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বর্নিত স্থানে মহাসড়কের পাশ্বর্স্থ বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছ। বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল। ঈদগাঁহ তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
আহতদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নোয়াখালী চাটখীল কলেজ শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়েই এ দূর্ঘটনাটি ঘটে।
আরেকজন যাত্রী বলছেন, দূরপাল্লার গাড়ীটি মাঝপথে কোন বিরতি না দেওয়ার কারনেও চালক রিল্যাক্সের সময় না পাওয়ায় দূর্ঘটনাটি ঘটতে পারে।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও কমবেশী ১৫ জন আহত হয়েছেন বলে জানান।

