কক্সবাজার প্রতিনিধি: সৌদি আরবে মারা গেছেন কক্সবাজার সদরের ঈদগাঁহর ছৈয়দুল হক (৫০)।
শনিবার (১১ এপ্রিল) রাত ২ টার দিকে মক্কার একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছৈয়দুল হক সদরের জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটার মৃত আবদুল কাদেরের ছেলে।
তার ছেলে সোহেল সৌদি আরব থেকে জানান, ৩/৪ দিন পূর্বে তার প্রবাসী বাবার হঠাৎ পেটে পীড়া দেখা দিলে প্রবাসে থাকা স্বজন ও সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।
মৃত প্রবাসী ৪ সন্তানের জনক এবং আজীবন বৃহত্তর ঈদগাঁহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রবাসী সদস্য ছিলেন বলে জানান পাঠাগারের সভাপতি মৌঃফাজেল ইবনে শরীফ। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও আল্লাহর নিকট জান্নাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।








