কক্সবাজার প্রতিনিধি: মাসখানেক আগে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলেন কক্সবাজার সদরের ঈদগাঁহ মাইজ পাড়ার বাসিন্দা জসিম উদ্দীন। কিন্তু তিনি জানতেন না, তার মৃত্যুটা ওখানেই হবে। বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা করোনা ভাইরাসের কাছে ধরাশায়ী হয়ে মৃত্যুর সরাব পান করলেন টগবগে এ যুবক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সৌদি আরবের মক্কা আল নুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর সৌদি আরব থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন জসিম উদ্দীনের বন্ধু কক্সবাজারের রামুর বাসিন্দা ফরিদুল আলম। জসিম উদ্দীন ঈদগাঁহ মাইজ পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে। তার মায়ের নাম মৃত দিলদার বেগম।








