কক্সবাজার প্রতিনিধি: সৌদি আরব থেকে ওমরা করে এসে ঢাকায় হোম কোয়ারান্টিনে থাকা অবস্থায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইসলামাবাদের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ২৭ এপ্রিল মহিলাটির মৃত্যুবরণ করেন।
ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখীল নিবাসী সানাউল্লাহ তার সহধর্মিণী রাশেদা বেগম (৪৫) সহ ওমরা হজ্জ্ব করে গত ১৫ এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফিরেন।
ঢাকায় এসেই তারা হোম কোয়ারান্টাইনে চলে যান।
পরে রাশেদা বেগমের শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে তার শরীরের স্যাম্পল টেস্ট করা হয়। টেস্টে রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এরপর তারা অন্যান্য চিকিৎসা করতে থাকে।
এ অবস্থায় রাশেদা বেগমের স্বাস্থ্যের অবনতি হলে সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যায় হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে রাশেদা বেগম ইন্তেকাল করেন।








