নিউজটি শেয়ার করুন

ঈদগাঁহ বাজারে সামাজিক দুরত্ব মানছেনা পুরুষের চেয়ে নারীরা

সেলিম উদ্দীন, কক্সবাজার: করোনা ভাইরাসের কারণে সবখানে চলছে সাধারণ ছুটি, বন্ধ রয়েছে বাজারের প্রায় দোকানপাট। সরকারি নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারে ফার্মেসী, হাসপাতাল, তরকারী,মাছ মুদির দোকান ব্যতিত সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ২৪ মে থেকে। পুলিশি আতঙ্কে কেউ দোকানপাট খুলছে না, দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যা ৬ টার পরই বিরাজ করেএক ভুঁতুড়ে অবস্থা। প্রশাসনের ভয়ে বাজার মূখী হচ্ছে সাধারণ পুরুষ।

এমন সুযোগকে কাজে লাগিয়ে বাজারে নিত্যপণ্যের জন্য পাঠাচ্ছেন নারীদের। সরেজমিনে বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখা গেছে, নারীরা তরকারি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করছে। আবার কেউ কেউ একেক জন আরেকজনকে সঙ্গ দিতে এসেছে। সেক্ষেত্রে পুরুষের পাশাপাশি মহিলারাও মানছেনা কোন সামাজিক দূরত্ব। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। ঈদগাঁহতে মহিলা পুলিশ না থাকায় নিয়মিত হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত পুলিশ ফোর্সদের। যদিও পুলিশ বলছে মহিলাদের বুঝিয়ে বাড়ি ফেরানোসহ করোনা ভাইরাস থেকে বাঁচতে নানান পরামর্শ দেয়া হচ্ছে।

সরেজমিনে আরো দেখা যায় , মহিলারা একে অপরের পাশে গা ঘেষে দাঁড়িয়ে বাজার করছেন ।ঈদগাঁহ বাজার সহ গ্রামের হাটবাজার গুলোতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, করোনা সংক্রামণ ঠেকাতে মানুষের সামাজিক দূরত্ব ৩ ফুট বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও হাট-বাজারে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই।

ঈদগাঁহ বাজারের কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপ করলে তারা জানান, মহিলারা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জানে না। তাই বিক্রি ও কেনাকাটা করতে এসে ঠিক মত সে দূরত্ব রক্ষা করতে পারছেন না। আবার বিক্রেতারা দূরত্ব বজায় রাখার কথা বললেও মহিলা ক্রেতা সমাগম বেশি থাকায় একে অপরের সঙ্গে দূরত্ব মানছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে অন্যতম সামাজিক দূরত্ব বজায় রাখা। করোনাভাইরাস থেকে বাঁচতে একজন মানুষ অন্য মানুষ থেকে ৩ ফুট দূরত্বে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে এই ভাইরাস একজন থেকে আরেক জনের দেহে ছড়িয়ে পড়বে। তাই আমাদের নিজেদের জন্য হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা আমাদের একান্ত প্রয়োজন।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে বিভিন্ন মাধ্যমে ঘরমুখো করতে পুলিশ রাত দিন কাজ চালিয়ে যাচ্ছে। তবে বাজারে নারীদের চলাচল অসহনীয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে মহিলাদের বাজার মুখি না হয়ে ঘরে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।