কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁহ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন কমিশনের সাথে প্রার্থী ও গনমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফ্রেরুয়ারী) সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে কমিশনের সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব শওকত আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হুমু।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ জালাল উদ্দিন ভুইয়া ও এএসআই মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কমিশন সদস্য কামাল উদ্দিন, বজল আহমদ, তারেক আজিজ। গণমাধ্যমকমীদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম তারিকুল হাসান তারেক, নুরুল আমিন, সেলিম উদ্দিন, এম ছরওয়ার শিফা, মিছবাহ উদ্দিন, মোঃ ওসমান গনি, এম শফিউল আলম আযাদ, শাহিদ মোস্তফা শাহিদ, আশফাক উদ্দিন আরাফাত, মোজাম্মেল হক, আলা উদ্দিন। প্রার্থীদের মধ্য আরিফুর রহিম, শাহনেওয়াজ মিন্টু,রাজিবুল হক চৌধুরী রিকো, শহিদুল ইসলাম, শাহীন জাহান চৌধুরী, মুফিজুর রহমান, গফুর আলম, মুজিবুল হক চৌধুরী, ফারুক আহমদ মানিক,হাসান তারেক,নুরুল আবছার,নাছির উদ্দিন জয়,আবুল কাসেম মানিক, নুরুল আমিন, নুরুল হুদা, দপ্তর সম্পাদক ছৈয়দ করিমসহ ছয় ওয়ার্ডের সদস্য প্রার্থীরা অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাজার কমিটির নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী ভোটারসহ গনমাধ্যমকর্মীসহ সকলে সার্বিক সহযোগিতা করলে ২৮ শে ফ্রেরুয়ারী সুষ্ট ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, ভোটের দিন পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা বাহিনী উপস্থিত থাকবে। ভোট কেন্দ্র কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই সাথে সাথে তাকে আটক করা হবে।








