নিউজটি শেয়ার করুন

ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘২০০৪ ব্যাচ’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের '২০০৪ ব্যাচ'র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদ-উল-আযহার দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ছিপাতলীর ১ নং ওয়ার্ডের ছমী উদ্দীন হাজীর বাড়ীর মোঃ আকিব এর চিকিৎসার জন্য এবং একই ইউনিয়নের তিতা গাজী চৌধুরী বাড়ির মোঃ রাকিবকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

দেশে অবস্থানরত ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বন্ধুদের সহযোগীতায় সর্বমোট ২৫০০০ টাকার এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

১ জুলাই তাদের বাড়ি বাড়ি গিয়ে এই আর্থিক অনুদান গুলো দিয়ে আসেন তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাবু,হেলাল,শাহাজান,আনোয়ার রাসেল, আসিফ মিজান, সৈয়দ রাসেল, চৌধুরী জাহেদ, হিরু বড়ুয়া,নুরুল আবচার,নাছির, এমদাদ, আমান উল্লাহ,জনি,মোরশেদ, বেলাল প্রমুখ।

এসময় তারা বলেন, আশা করি আমাদের এই সহযোগীতা আকিব ও রাকিবের চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এবং আগামীতে আমরা যেন আরো জনকল্যাণমুলক বিভিন্ন কাজে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এই দোয়া কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here