নিউজটি শেয়ার করুন

ঈদগড়ে ডাকাতি ও অপহরণ প্রতিরোধে মতবিনিময় সভা সম্পন্ন

রামু প্রতিনিধি: রামু জেলার ক্রাইম পয়েন্ট খ্যাত ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে ডাকাতি-অপহরণের ঘটনায় প্রায় আতংকিত  এ জনপদের মানুষ। এ সব ঘটনা থেকে উত্তরণের জন্য স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার রামু-সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এবং জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।

৫ নভেম্বর সকাল ১১টায় ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ওসি কেএম আজমিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, সিরাজুল হক রেজা, মেম্বার শাহাজাহান, মাস্টার বদরুদ্দীন, মৌলানা ছৈয়দুল হক, ডাঃ ইব্রাহীম বাবুল ও কামাল শিশির।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধে পুলিশ আন্তরিক, প্রয়োজন জনগণের সহযোগীতা। তিনি ডাকাত ও অপহরণকারিদের তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানান।

সাংসদ কমল বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার করার জন্য ঈদগড় পুলিশ ক্যাম্পে ব্যক্তিগত তহবিল থেকে ২ টি মোটর সাইকেল প্রদান করা হবে। নিহত সংগীত শিল্পী জনি দের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। নিহত মোঃ কালুর পরিবারকেও মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক অনুদান দেবেন।