সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ঈদগাহ বা উম্মুক্ত কোন স্থানে এবারের ঈদ জামাত আদায় না করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মেনে মসজিদেই ঈদের জামাত আদায় করার পরামর্শ দেয়া হয়েছে।
প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের আয়োজন করা হবে বলে জানিয়েছে।
করোনা সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই শনিবার (২৩ মে) সকালে নগরবাসীর প্রতি এই অনুরোধ জানিয়েছে সিএমপি।

