Site icon CPLUSBD.COM

ঈদেও প্রবাসীদের পাশে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: আজ আমিরাতে পবিত্র ঈদের ২য় দিন। এই ঈদেও অসহায় প্রবাসীদের সহযোগীতা করতে পিছু পা হয় নি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতারা। শুধু পরদেশেই না সারাদেশেই এবারের ঈদ’টা হলো ভিন্ন রুপে।

আমিরাতের বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রবাসীর পাশে ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি’র কর্মশালা ভালোবাসার উপহার এর ভালোবাসার থলে নিয়ে।

এসময়ই উপস্হিত ছিলেন সভাপতি এম এ মুছা ,সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্নসম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন বেলাল রনি,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন,দুবাই শাখার সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সিনিয়র সহ-সভাপতি শান্ত ভূইয়া,রাক সিটি শাখার সভাপতি মনসুর আলী প্রমুখ।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মুছা বলেন প্রবাসীদের এ অসময়ে তাদের পাশে দাড়িয়ে আমরা এবং সংগঠনের নের্তৃবৃন্দরা ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার চেস্টা করছি। এই পর্যন্ত কোভিট ১৯ এ ক্ষতিগ্রস্ত ১,৭১৪ জন অসহায় প্রবাসীকে খাদ্য সামগ্রী বা ভালোবাসার থলে প্রদান করা হয়েছে।তাদের এ ভালোবাসার উপহার পৌছানো হয়েছে দুবাই, শারজাহ,আজমান,রাস আল খাইমাহ,ফুজিরাতে এবং এ উপহার কেনার অর্থের যোগানও আমাদের সংগঠনের সদস্যদের চাঁদার সম্মিলিত প্রয়াসে সম্ভব হচ্ছে।

তিনি আরো বলেন এ ধারা চলমান থাকবে এবং আরো অনেকেই তাদের কাছ থেকে সহযোগীতা চেয়েছেন তাদের এই সহায়তা দেওয়া হবে।এখনো চার শতাধিক আবেদন আছে যা দেওয়া হবে ধারাবাহিক-ভাবে।

আজ রাস আল খাইমাতে তাদের সাথে সহযোগীতায় আরো ছিলেন সাবেক সভাপতি সি এম আবদুল্লাহ ,যুগ্ন সম্পাদক মাঈনোউদ্দীন ফারুক, রামস শাখার সভাপতি আকতার হোসেন, সোমাল শাখার সভাপতি ওসমান গনি,রাক সিটি শাখার যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রোমান,কোসাইদাদ শাখার সাধারণ সম্পাদক রোবেল হাসান,জেইদ শাখার আহবায়ক জিয়া,মেরিজ শাখার যুগ্ন আহবায়ক আল আমিন,কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক জমির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।