নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতে ফাঁকা বাসায় গ্রিলকেটে চুরি

ঈদের ছুটিতে ফাঁকা বাসায় গ্রিলকেটে চুরি

সিপ্লাস প্রতিবেদক: ঈদের ছুটিতে অনেকে শহরের বাসাবাড়ি ছেড়ে গ্রামে যান ঈদ উদযাপন করতে। ফলে ফাঁকা হয়ে যায় পুরো শহর। আর এ সময় বেড়ে যায় নানা অপরাধ। এর মধ্যে একটি হলো বাসাবাড়িতে গ্রিলকেটে চুরি।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে এমনই এক চুরির ঘটনা ঘটেছে নগরীর কোতয়ালি থানাধীন রহমতগঞ্জ এলাকায় আম্বিয়া ভবন নামে এক ভাড়াবাসায়। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন চাপাখানার ব্যবসায়ী জামাল হোসেন।

এ সুযোগে বাসা খালি পেয়ে জানালার গ্রিল কেটে তাঁর ঘরে ঢুকে নগদ টাকা আর স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চোর।

জানা গেছে, রহমতগঞ্জ এলাকার বাংলা কলেজের পাশে আম্বিয়া ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন মোহাম্মদ জামাল। কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গেলে খালি বাসার জানালার গ্রিল কেটে চোর ঢুকে এক লক্ষ ৬৫ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে নিয়ে যায় চোরচক্ররা। আজ থেকে লকডাউন তাই কাল রাতে তার শ্বাশুড়ির চিকিৎসার জন্য বাসায় ফিরে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। পরে দারোয়ানের সাহায্য নিয়ে আসপাশে ঘুরে দেখতে পান একপাশের জানালার গ্রিল কেটে চোর বাসায় ডুকে চুরি করে নিয়ে গেছে মালামাল। এর কয়েক বছর আগের একই পদ্ধতিতে এই ভবনের পাঁচতলার বাসাতেও চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় কোন চোর আটক সম্ভব হয়নি।

এ ব্যাপারে ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আমিরাবাদ যাই ঈদ করতে । আজ থেকে লকডাউন ব্যাংক বন্ধ হয়ে যাবে তাই চিকিৎসার খরচের জন্য ব্যাংক থেকে কিছু টাকা তুলে রাখছিলাম। কে জানত এভাবে নিজের বাসা থেকে চুরি হয়ে যাবে। বাসায় যদি নিরাপদ না হয় তা হলে বসাবাস করা খুবই কঠিন হয়ে পড়বে। আমি চাই বাসায় জান মালের নিশ্চয়তা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।