সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার(২৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের ছুটিতে করোনা শনাক্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও ঈদের ছুটির পর আবার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। মৃত্যু বেড়েছে লাফিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সাড়ে ৩৭ হাজার নমুনা পরীক্ষা করে ১১ হাজার ২৯১ জনের দেহে করোনাশনাক্ত হয়।
নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। আর আক্রান্তদের মধ্যে মোট ১৯ হাজার ২৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
এর আগে, গতকাল শনিবার (২৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন।
এছাড়া সোমবার (১৯ জুলাই) দেশে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৩২১ জনের। তারও আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান। যা দ্বিতীয় সর্বোচ্চ।








