জিয়াউল হক ইমন: চট্টগ্রামে ঈদের জামাতে রাজনৈতিক নেতাদের অনুপস্থিতি জানান দেয়, দেশে করোনার দুর্যোগ চলছে। অন্যদিকে করোনা সংক্রমন ঠেকাতে নামাজের পর কেউ করেনি কোলাকুলি মিলায়নি হাত। এবার ভিন্ন আমেজে কোলাকুলি-হাতমিলানো ছাড়াই খুৎবা,জামাত দোয়া ও মোনাজাতের মাধ্যেমে বিশ্ব মুসলিম উম্মাহর মতো ব্যতিক্রধর্মী এক ঈদ-্উল ফিতরের নামাজ আদায় হয়েছে চট্টগ্রামে। সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে আছে সেনাবাহিনী।
সোমবার(২৫ মে ) সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদের প্রধান জামাতসহ ৩ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ নগরীর প্রত্যেক মসজিদে কয়েক দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য বছর ঈদের জামাতে বড় বড় রাজনৈতিক দলগুলোর মন্ত্রী মেয়রসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকলেও এবার ঈদের জামাতে তাদের কাউকে দেখা যায়নি।
জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন সিপ্লাসকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই চট্টগ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ-জাতিকে রক্ষায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে বলেও জানান তিনি।
কোলাকুলি ও হাতমিলানো থাকায় ঈদের মতো লাগছে না বলে জানিয়েছে উপস্থিত কয়েকজন মুসল্লী।
এদিকে অন্যান্য দিনের মতো ঈদের দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিতে চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী।
ক্যাপ্টেন কাফিউন নাহার কনা সিপ্লাসকে জানান, দুর্যোগময় সময়ে মানুষ যাতে স্বাস্থ্য বিধি ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেইজন্য সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মার আলম শেঠ।
বিস্তারিত দেখতে নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।








