নিউজটি শেয়ার করুন

ঈদের দিনে নিখোঁজ কিশোরীর, পরের দিনে লাশ উদ্ধার

রাঙ্গুনিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকা থেকে ঈদের দিন বিকেলে নিখোঁজ হওয়া কিশোরী হালিমা আকতার (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি সফিউল কবির জানান, শুক্রবার (১৪ মে) বিকালে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে হালিমা নিখোঁজ ছিল।

আজ শনিবার (১৫ মে) স্থানীয়রা ছড়া খালের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।