সিপ্লাস প্রতিবেদক: ঈদের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের অনেক পরিবার গরু ও ছাগল কোরবানি দিয়েছেন।
কেউ কেউ পেশাদার কসাই না পেয়ে ঈদের দিন কোরবানি দিতে পারেন নি বলে জানালেও অনেকে বলছেন তারা সচরাসচর ঈদের দ্বিতীয় দিনে তারা কোরবানি দেন বলে জানান।
বৃহস্পতিবার(২২ জুলাই) নগরীর বিভিন্ন এলাকার বাস-বাড়ি এবং রাস্তার পাশে পশু কোরবানি দিতে দেখা যায়।
আসকার দিঘীর পাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, সকালে তিনি গরু কোরবানি দিয়েছেন। ঐ এলাকায় আরো প্রায় ১০/১২টি গরু কোরবানি হয়েছে বলেও জানান তিনি।
মাদ্রাসা ছাত্র আলী হোসেন জানান, অন্যান্য বছর ঈদের তৃতীয় দিনেও কোরবানি হয়। তবে এ বছর কেমন হবে জানিনা।
নগরীর এনায়েত বাজার, লাভলেইন, যোলশহর, চান্দগাঁও, হালিশহর সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার গরু কোরবানি দিতে দেখা গেছে।
এদিকে ঈদুল আজহার দিন সন্ধ্যার মধ্যে নগরীর কোরবানি পশুর প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের সেবকরা।








