Site icon CPLUSBD.COM

ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

প্রতীকী ছবি

সিপ্লাস ডেস্ক: ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ইমাম আইউব আলীর (৭০) উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়।

এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।