সিপ্লাস ডেস্ক: করোনা মহামারী নিয়ন্ত্রণের লকডাউনে এতদিন সকল শিল্প কারখানা চালু থাকলেও সাময়িক শিথিলতার পর ঈদের শেষে ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনে শিল্প কারখানাও বন্ধ রাখতে বলেছে সরকার।
তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ঈদের পর করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
সোমবার(১৯ জুলাই) এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুধু খোলা থাকবে-
খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।
কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।
ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।
করোনা মহামারীর অতিবিস্তারের কারণে ঈদের পর ২৩ জুলাই থেকে আবারও শুরু হওয়া কঠোর লকডাউনে তৈরী পোশাকসহ রপ্তানিমুখি শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় সরকার।








