নিউজটি শেয়ার করুন

ঈদে গণপরিবহন চলবে: ওবায়দুল কাদের

সিপ্লাস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণপরিবহন চলাচল বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্য পাঠানো হয়।

এতে ওবায়দুল কাদের জানান, ভারী যানবাহন ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।