ইশতিয়াক আসিফ, দুবাই প্রতিনিধি: ফুজাইরাহ পুলিশ ঈদুল ফিতরের ছুটিতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ৫৩টি নিশান পেট্রোল টহল গাড়ী মোতায়েন করবে।
কোভিড ১৯ আইন কেউ লঙ্গন করলে সমস্ত আমিরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঈদুল ফিতর উপলক্ষে আমিরাতের সমস্ত রাস্তায় কঠোর নজরদারিতে রাখা হবে।
তাই অবশ্যই সবাইকে চলাচলে, আমিরাতের আইনগুলো মেনে চলা বাধ্যতামূলক। ফুজাইরাহ পুলিশের এক কর্মকর্তা স্হানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উৎসব উপলক্ষে আগেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এদিকে আজমান পুলিশ গতকাল রোববার জানিয়েছে আজমানের বিদ্যালয়গুলি ৫০ শতাংশ ক্ষমতা সম্পন্ন উপস্হিতিতে ক্লাস পুনরায় চালু করতে পারে। আজমান পুলিশ আরো জানায় ৫০ শতাংশ ক্যাপ স্কুল শিক্ষার্থী ও কর্মচারী উভয়েরই জন্য প্রযোজ্য। এবং সেই সাথে ছাত্র এবং কর্মীদের অবশ্যই কোভিডের সমস্ত সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।








