Site icon CPLUSBD.COM

ঈদে মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্নফুলী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু। তাঁর নাম ইমাম হোসেন ওরফে আবির (৯)। সে উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় কর্নফুলী নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু একই এলাকায় গতকাল (সোমবার) মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুকে উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছেন।

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্নফুলী নদীতে গোসল করতে নামে। অন্যরা গোসল করে নদী থেকে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়। গতকাল(সোমবার) সে মামার বাড়িতে বেড়াতে আসে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়ার পর তাঁরা এসে শিশুটিকে উদ্ধারে চেষ্ঠা চালাচ্ছেন। ”