রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট স্কুল থেকে ২০০০ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা শনিবার (১৫ মে) মেতেছিলো মিলনমেলা উৎসবে।
স্মৃতির টানে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গুনিয়া কলেজের সবুজ আঙ্গিনায় ফিরেছিলো বন্ধু। স্কুল শেষে এই কলেজেই কেটেছে তাদের জীবনের সোনালী মুহুর্ত।
সেই ক্যাম্পাসে পুরনো বন্ধুদের কাছে পেয়ে কুশল বিনিময় ও আড্ডায় মেতে উঠে একেকজন। অংশ নেওয়াদের মধ্যে ছিলেন ওই ব্যাচের মেহেদী হাসান, মঈন উদ্দিন ফাহিম, কুতুব উদ্দিন, ডা. মোহাম্মদ শওকত, ডা. সোহেল সিদ্দিকী, মাইকেল দাশ, তরুণ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, শান্তনু শীল, দোলন দাশ, সুব্রত বড়ুয়া, এস এ মুরাদ চৌধুরী, মো. ইউসুফ, মো. আজম তালুকদার, মো. নওশাদ, মো. কাউছার, লিটন চৌধুরী, আমিন তালুকদার, মো. এরশাদ, কামাল হোসেন প্রমুখ৷ শিক্ষার্থীদের এই মিলনমেলায় আলোচনা, স্মৃতিচারণমূলক আড্ডাসহ অভূতপূর্ব প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে একেকজন।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই মিলনমেলা থেকে বৃহৎ পরিসরে মিলনমেলা আয়োজন, আর্ত মানবতার সেবায় এগিয়ে আসাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।








