Site icon CPLUSBD.COM

ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙামাটিতে জশনে জুলুছের বিশাল মিছিল

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙামাটিতে বিশাল জশনে জুলুছে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গাউছিয়া কমিটি রাঙামাটি জেলার উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে থেকে জুলুছ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে শেষ হয়।

এসময় বিভিন্ন মসজিদ থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লী জুলুছে যোগদান করে।

জশনে জুলুছে বর্ণাঢ্য র‌্যালীতে রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রানা, গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ র‌্যালীতে যোগদান করেন।

পরে বনরূপা জামে মসজিদে গিয়ে আলোচনা, মিলাদ কিয়াম মোনাজাত শেষে সমাপ্তি হয়।