রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী (দঃ) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার বৃহত্তর বনগ্রাম শাখার ব্যবস্থাপনায় স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে প্রতি বছরের ন্যায় আয়োজিত বিশাল র্যালিটি চন্দ্রঘোনা মাদ্রাসা-এ তৈয়্যবিয়া সুন্নীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই মাঠে এসে শেষ হয়।
পরে আয়োজিত সমাবেশে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার সভাপতি মুহাম্মদ জমির হোসেন মাষ্টার। সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব, করোনায় মৃত ব্যক্তির লাশ কাফন দাফন, অক্সিজেন ও এম্বুলেন্স সেবার প্রধান সমন্বয়ক এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার।
বৃহত্তম বনগ্রাম গাউসিয়া কমিটির সভাপতি ইকবাল হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সদস্য মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাবীব, রাঙ্গুনিয়া পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ ইউসুফ মাষ্টার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কাউন্সিলর, উপজেলা গাউসিয়া কমিটি দক্ষিণ মধ্যম শাখার সহ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন সরওয়ার, কেপিএম তৈয়বিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবু জাফর কাদেরী, তৈয়বিয়া তাহেরিয়া নুরুল হক জরিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বদরুল হাসান হানাফী, মুহাম্মদ হারুন সওদাগর, মাওলানা মুহাম্মদ শাহাজাহান আলী, মুহাম্মদ ইমরানুল হক, গাউসিয়া কমিটির ডাঃ মো. নাছের, মো. আফজাল, আব্দুল মালেক, আবদুল মোনাফ, মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, ওমর ফারুক, মো. শাকিল, হাফেজ মো. জাহেদ, মো. ফরহাদ, আব্দুর রউফ মামুন প্রমুখ।
শেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

