Site icon CPLUSBD.COM

ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিন বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রবিউল আউয়াল মাস গণনা হবে। সেই হিসাবে ঈদে মিলাদুন্নবী হবে ১০ নভেম্বর।

হিজরি ১২ রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমণ ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি।

ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।