Site icon CPLUSBD.COM

ঈদ উপলক্ষে মুসাফফা সানাইয়া ইয়েলো ডাক হাইপার মার্কেটে চলছে বিশেষ অফার

সনজিত কুমার শীল, আলআইন (ইউএই): সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী চার নাম্বার মুসাফফা সানাইয়া মারসিডিস শোরুম এর পিছনে হাওয়াইয়া কার্ড অফিসের পাশে ইয়েলো ডাক হাইপারমার্কেটে মাসব্যাপী চলছে ঈদের স্পেশাল অফার।

এই মার্কেটে বিশেষ করে উন্নত মানের নানান দেশের কাপড় ডিপার্টমেন্টাল জিনিসের সমাহার। এখানে চায়না, তুরকি, ইন্ডিয়া , বাংলাদেশ, ইন্দোনেশিয়া, জাপান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উন্নত মানের কাপড়ের কালেকশন রয়েছে। বিশেষ করে এই মার্কেটে বাংলাদেশি পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, বোরকা, গেঞ্জি, প্যান্ট, কম্বল ব্যাগ সহ নানান পর্নের স্পেশাল অফার চলছে।

এই লকডাউনে যারা দেশে যাবেন এখানে কম মূল্যে সমস্ত মালামাল ইয়েলো ডাক থেকে নিয়ে যেতে পারবেন। যারা লকডাউন এর কারণে দেশে যেতে পারছেন না আপনাদের জন্য বিভিন্ন দেশ থেকে ঈদের সকল পণ্য আমরা কম মূল্যে স্পেশাল অপারে আপনাদের জন্য ব্যবস্থা করেছি। আমাদের মার্কেটে নানা ধরনের ইলেকট্রনিক্স, বাদাম , চকলেট , পারফিউম এবং উন্নত মানের দেশি-বিদেশি নানা ধরনের কাপড়চোপড় বিশেষ অফারে নিতে পারবেন।

ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরহান আসকারি বলেন, এই মার্কেটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিক দিয়ে ব্যবসা করে যাচ্ছি। বাংলাদেশের ভিজিট ভিসা খোলা থাকায় আমরা অনেক শ্রমিককে ভিসা লাগানোর সুযোগ দিয়েছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে।

এই মার্কেটে বাংলাদেশের পাঞ্জাবি এবং লুঙ্গির অনেক চাহিদা রয়েছেন বলে জানান মার্কেটে নিয়োজিত কর্মচারীরা। আগে আসলে আগে পাবেন এর সুযোগ হারাবেন না বলে জানান কর্তৃপক্ষ।