Site icon CPLUSBD.COM

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার পাঁচ সদস্য আটক

ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সদস্য মো. খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) ও মো. ইলিয়াস (২২) কে আটক করেছে এপিবিএন এর সদস্যরা।

শনিবার ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।