কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে রয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয়রা ইনানী ইমামের ডেইল এলাকায় লাশটি দেখতে পায় ।
নিহতের আনুমানিক বয়স ৩০ বছর।
স্থানীয়রা জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় রাস্তার পাশে ওই লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। লাশের গায়ে কালো শার্ট ও পরনে জিন্স প্যান্ট ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় একটি লাশ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে।








