সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত ১০টি বসত ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পের একটি বসতঘরে আগুন লাগে এবং তা দ্রুত আশেপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।








