নিউজটি শেয়ার করুন

উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আওতাধীন মরিচ্যা বিজিবির সদস্যরা রবিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬হাজার পিস ইয়াবা ও বিভিন্ন মালামালসহ ১জনকে আটক করেছে। কক্সবাজার ব্যাটলিয়ন ৩৪ বিজিবি উপ-পরিচালক তাজমিনুর ইসলাম এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মেইল বার্তায় আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্য উখিয়ার মরিচ্যা বাজার হতে কক্সবাজার যাওয়ার সময় যাত্রীবাহি সিএনজি তল্লাশি চালিয়ে ৪৮লাখ টাকার ইয়াবা, সাড়ে ৪লাখ টাকা মূল্যের সিএনজি গাড়ি, ১হাজার দামের ১টি মোবাইল সেট,নগদ দেড় হাজার টাকাসহ সাড়ে ৫২ লাখ টাকার মালামাল জব্ধ করা হয়। এসময় সিএনজি চালক উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মৃত বদরুত মিয়ার ছেলে মোঃ সালাম (৩০) কে আটক করেছে।
জব্দকৃত মালামালসহ ধৃত আসামীকে থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।