এহসান আল কুতুবী, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে বেসরকারিভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মরহুম বখতিয়ার মেম্বারের ছেলে প্রকৌশলী হেলাল উদ্দিন (মোরগ)। তার প্রাপ্ত ভোট ২০৯৮। নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল হক খান (আপেল) ৯০৮ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট গ্রহনের কার্যক্রম বিকাল ৪টায় সুষ্ঠুভাবে শেষ হয়।
পরে ভোট গননা শুরু করেন ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। ভোট গ্রহণের বেলায় কোন প্রার্থীর অভিযোগ পাওয়া যায় নি। এ সময় বেসরকারিভাবে ফলাফল পেয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেলাল উদ্দিন। এ সময় তিনি তার পিতার মতো আজীবন মানুষের সেবার প্রত্যয় ব্যক্ত করেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৫০ জন। সেখানে পুরুষ ২ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ১৪৪ জন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই টেকনাফ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার উদ্দিন। এ কারনে ইউ.পি সদস্যের পদটি শূণ্য ঘোষণা করে ২০ অক্টোবর উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।








