নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে আরেফা বেগম(৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

সোমবার(৯ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ২শ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।

সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার পশ্চিম পালংখারী আন্দার ঘোনা সাকিনস্থ মনির আহমদের বাড়ি থেকে তার স্ত্রী আরেফা বেগমকে আটক করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ মঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here