নিউজটি শেয়ার করুন

উখিয়ায় করাতকল উচ্ছেদ, বিপুল পরিমান কাঠ জব্দ!

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়ার রত্নাপালং ও কোটবাজারে অভিযান চালিয়ে ৩ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় বিপুল পরিমান সেগুন ও গর্জন কাঠ জব্দ করা হয়।
রবিবার(১মার্চ ) উখিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বন বিভাগ, পুলিশ, এপিবিএন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে গত মাসেও উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের পালংখালী বাজার থেকে ৫ টি করাত কল উচ্ছেদ করা হয়ছে। ওই সব করাতকল মালিকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, বনাঞ্চল রক্ষায় অবৈধ সব করাতকল উচ্ছেদ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।