কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ছোয়াংখালী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ইনানী ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা নেতৃত্বে পুলিশ এই গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা বলেন, বুধবার সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ছোয়াংখালী এলাকায় এক গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। লোকটি পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে আনুমানিক বয়স ৩০/৩৫ বছর হতে পারে।








