কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (প্রকাশ হাকিম) নামের মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা পৌনে ২টার দিকে উপজেলার কোটবাজারে দক্ষিণ পাশে গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার ১নং ওয়ার্ডের আলতাজ হোসেনের ছেলে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য পুলিশ পৌঁছেছে।
ঘাতক গাড়ি আটক করে রেখেছে জনতা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোটবাজার থেকে উখিয়ার দিকে যাওয়ার পথে মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয় নির্মাণ কাজে ব্যবহৃত ড্রামট্রাক। এতে ঘটনাস্থলে মারা যায় চালক হাকিম।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর সাথে যোগাযোগ করা হলে ঘটনার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।







