মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া: কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে তিন লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।্যাব-১৫।
ঘটনাস্থল থেকে চার জন পালিয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷
আটককৃত আসামীরা হলেন, ধামনখলী গজুঘোনার মোঃ সোনা আলীর পুত্র আব্দুল মালেক (২৭) এবং মোঃ আলমের পুত্র মোঃ ওসমান গণি (২২)।
পলাতক ৪ আসামী হলেন, উখিয়া রহমতের বিলের সিরাজের পুত্র মোঃ শাহজাহান (৪৫), ধামনখালীর আব্দুস সালামের পুত্র রবিউল শামীম ওরফে বাবুইশ্যা (২২), রহমতের বিলের কলিমুল্লাহর পুত্র কামাল উদ্দিন (৩২), ধামনখালীর নুরুল ইসলামের পুত্র মোহসেন আলী (২৪)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান মওজুদের খবর পেয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে অভিযান চলায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২টি বস্তাসহ দুইজন কে আটক করা হয়। পরে বস্তা ২টি তল্লাশী করে ৩লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদেরকে আইনের আওতায় আনতে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

