২ রোহিঙ্গা অবিবাহিত নারীকে পাচারের উদ্দ্যেশে নিয়ে আসার সময় পাচারকারী কথিত সাংবাদিক সহ ৩ জনকে আটক করে প্রত্যেককে একমাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া বালুখালী চেকপোস্টে পাচারকালে তাদের আটক করা হয়।
বিষয়টি উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান নিশ্চিত করেছেন।
আটককৃত সাংবাদিক হায়দার নিজাম কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার জাল জন্ম নিবন্ধন তৈরী করে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা তরুনী মাহমুদের কন্যা হাসিনা (২০) ও ছৈয়দ আলমের কন্যা সায়মা (২০) কে ক্যাম্প থেকে বের করে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে।
তারা পর পর তিনটি চেকপোস্ট ফাঁকি দিয়ে বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহ হলে আটক করা হয়।
জনতার বাণী পত্রিকার কথিত স্টাফ রিপোর্টার হায়দার নিজাম রোহিঙ্গা তরুণী একজনকে তার স্ত্রী ও অপরজন’কে তার শালী পরিচয় দিয়ে নিয়ে যাচ্ছিল।
পরে উখিয়া উপজেলার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিকারুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে আটক রোহিঙ্গা তরুনী ২ জনকে জন্মনিবন্ধন জাল করার অভিযোগে এবং কথিত সাংবাদিক হায়দার নিজামসহ প্রত্যেককে ১ মাস করে কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।








