কক্সবাজারের উখিয়ায় পারিবারিক সংঘর্ষের ঘটনায় এক যুবক খুন হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে রত্নাপালং পূর্ররত্না ফোর মার্ডার এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিতা-পুত্রের সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকসেন বড়ুয়া (৩২)। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবক সুমন্ত বড়ুয়ার ছেলে।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

