নিউজটি শেয়ার করুন

উখিয়ায় বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় একটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে গতকাল  সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আবু হোবাইব (২৮) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের মকছুদুর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান জানান, উখিয়া থানার উপপরিদর্শক প্রভাত কর্মকার ও সহকারী উপ-পরিদর্শক ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় টেকনাফগামী একটি মোটরসাইকেল থেকে আবু হোবাইব নামের একজনকে বিদেশি অত্যাধুনিক অস্ত্র, ৫ রাউন্ড এ কে ৪৭ রাইফেলের গুলিসহ আটক করে। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।