নিউজটি শেয়ার করুন

উখিয়ায় মাইক্রোবাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায়  মাইক্রোবাস ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. বেলাল নামে একজনের মৃত্যু হয়।  এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৭ জানুয়ারি)  রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ইনানি পুলিশ ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফগামী একটি হাইস গাড়ির সাথে মোহাম্মদ শফির বিল এলাকায় নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক বেলাল ঘটনাস্থলে মারা যান। নসিমনের অপর যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।