কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৬ জন।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে কোটবাজার চৌধুরী পাড়া রাস্টার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুইজনই রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা তারা হলেন হোসেন আহমেদের পুত্র মোহাম্মদ তারেক (২৫) ও আব্দুল বারীর পুত্র আবুল কালাম আবু(২০)। হতাহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজার মুখী সিএনজিকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন।








